👨🦱 NUN News প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ জুলাই, ১২:০৪ এএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বালিকা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) ভোরে উপজেলার চুনিহাড়ি কাদশুকা গ্রামে তাঁর বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বালিকা আক্তার উপজেলার চাড়োল ইউনিয়নের পুতিলাভাষা গ্রামের বাসিন্দা সুজন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন। রোববার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

Post a Comment