চেয়ারম্যান নির্বাচিত হলে দুওসুওর ৯ ওয়ার্ডে কারখানা ও অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা

👨‍🦱 NUN News প্রতিবেদন

🔰প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ১২:৪৯ এএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশী মোঃ মোজাম্মেল হক নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন।


বুধবার (১৬ সেপ্টেম্বর) জোতপাড়া গ্রামে আয়োজিত এক স্থানীয় সভায় তিনি এসব পরিকল্পনার কথা জানান।


মোজাম্মেল হক বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দুওসুও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একটি করে মোট ৯টি কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বেকারত্ব কমানোর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।


এ সময় তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তাঁর দাবি, এতে জরুরি মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ তৈরি হবে এবং স্বাস্থ্যসেবায় স্থানীয় মানুষের ভোগান্তি কমবে।


তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান। নির্বাচিত হলে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সভা শেষে স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন মোজাম্মেল হক। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

Post a Comment

Previous Post Next Post