👨🦱 NUN News প্রতিবেদন
🔰প্রকাশ : ২১ জুলাই, ০২:২৮ এএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলায় জমিতে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু ওই গ্রামের মহশিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, জমি চাষের সময় বজ্রপাতে ফজলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

Post a Comment